০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৫৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


৪০ বছর কিউবার গুপ্তচর ছিলেন মার্কিন রাষ্ট্রদূত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
৪০ বছর কিউবার গুপ্তচর ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ভিক্টর ম্যানুয়েল রোচা


কিউবার জন্য ৪০ বছরের বেশি সময় ধরে গুপ্তচরবৃত্তি করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। বলিভিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত ভিক্টর ম্যানুয়েল রোচা ৪০ বছরেরও বেশি সময় ধরে কিউবান সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির জন্য ফেডারেল আদালতে দোষ স্বীকার করেছেন। নিউইয়র্কের হারলেমে জন্মগ্রহণকারী ভিক্টর ম্যানুয়েল রোচা ১৯৮১ সাল থেকে কমিউনিস্ট কিউবান সরকারের গুপ্তচর হিসেবে কাজ করেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উচ্চ প্রোফাইল গুপ্তচরবৃত্তির মামলায় পরিণত হয়েছে।

ভিক্টর ম্যানুয়েল রোচা কে?

স্টেট ডিপার্টমেন্টে থাকা সত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে অসন্তোষ পোষণকারী কলম্বিয়ান বংশোদ্ভূত রোচা ১৯৮১ সাল থেকে কিউবার গোয়েন্দাদের জন্য কাজ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আদালতে অভিযোগ করেছে যে রোচা স্টেট ডিপার্টমেন্টে ১৯৮১ থেকে কাজ শুরু করে এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। তিনি ক্লাসিফাইড তথ্য অ্যাক্সেস করতে এবং মার্কিন পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করার ক্ষমতা অর্জনে সক্ষম হন। রোচা ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়া পর্যন্ত সক্রিয়ভাবে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। ৭৩ বছর বয়সী এই কূটনীতিক ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদে ২৫ বছরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন।

শেয়ার করুন