২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান খন্দকার আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৪
পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান খন্দকার আর নেই ড. সুফিয়ান খন্দকার


মার্কিন কংগ্রেস কর্তৃক বিশেষ সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. সুফিয়ান এ খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ৩ মার্চ সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় মাউন্ট সিনাই হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। পাবনার সন্তান ড. সুফিয়ান বেশ কয়েক সপ্তাহ ধরেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এমন অবস্থায় তিনি ৩ মার্চ রোববার অপরাহ্নে হৃদরোগে আক্রান্ত হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা গত ৪ মার্চ সোমবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক সিটির জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন এবং পরদিন ৫ মার্চ মঙ্গলবার সকালে নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে তাকে দাফন করা হয়।

ড. সুফিয়ান এ খন্দকারের মৃত্যুতে গোটা কমিউনিটিতেই শোকের ছায়া নেমে এসেছে। পেশাগতভাবে অনেক উচ্চপদে থাকলেও চালচলনে একেবারেই সাদামাটা হওয়ায় সর্বস্তরের প্রবাসীর কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণের ব্যাপারে ছিলেন আপসহীন। ফারাক্কা নিয়ে আন্দোলন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্ট’ তথা এএবিইএর জাতীয় কমিটির কর্মকর্তারা। আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত ‘এএবিইএর জাতীয় কমিটির সভাপতি হিসেবে অন্তত দুই মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন ড. সুফিয়ান।

শেয়ার করুন