১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


মন্তব্য করে মির্জা ফখরুলের
‘মিয়ানমার সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত’
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৪
‘মিয়ানমার সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর /ফাইল ছবি


‘মিয়ানমার সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত’- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গত দুই-তিন দিনে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, থানা আক্রান্ত হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, এখনো আমাদের সরকার বলতে পারছে না, এটার সাথে কারা সম্পৃক্ত। কেউ বলে মিয়ানমারের যুদ্ধারত কোনো সংগঠন, কেউ ভিন্ন ইঙ্গিত করে বলে জঙ্গিরা জড়িত, আহ্! যখন কোনো কিছু করতে পারে না, বের করতে পারে না, যখন দোষ চাপাতে হয়, তখন এই জঙ্গি খুঁজে বের করে। গত কয়েকদিনের এই ঘটনাগুলো প্রমাণ করেছে বাংলাদেশের নিরাপত্তা কতটা ভঙ্গুর।


সরকার ১৩ বছর ধরে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি। পানির সমস্যা, সীমান্ত হত্যাকাণ্ড কোনোটাই সমাধান করতে পারেনি।’  


রোববার (৭ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সম্মানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


বিএনপি মহাসচিব বলেন, ‘বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারা কখনো বিপথে যেতে পারে না, বিফলে যেতে পারে না, কখনো না। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, কথা বলার সংগ্রাম, এটা ন্যায়সঙ্গত সংগ্রাম। সত্যের পথের সংগ্রাম, সত্যকে ফিরে পাওয়ার সংগ্রাম। কখনো কোনো কারণে ব্যর্থ হয় না।’

শেয়ার করুন