১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৪:৪১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


শামীম আল আমিনের কাজ নিয়ে কুইন্স লাইব্রেরির সুন্দর আয়োজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
শামীম আল আমিনের কাজ নিয়ে কুইন্স লাইব্রেরির সুন্দর আয়োজন অতিথিকে ক্রেস্ট প্রদান


কখনো কখনো কবিতা ইতিহাসের একটি অধ্যায় হয়ে যায়। কবিতা হয়ে যায় একটি দেশ। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছিল। ১৯৭১ সালের মাঝামাঝি কলকাতায় গিয়েছিলেন আমেরিকার খ্যাতিমান কবি অ্যালেন গিন্সবার্গ। প্রায় ১ কোটি মানুষ তখন আশ্রয় নিয়েছে প্রতিবেশী ভারতে। শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিজ চোখে দেখতে গিয়েছিলেন গিন্সবার্গ। এরপর নিউইয়র্কে ফিরে গিয়ে তিনি লিখলেন তার কালজয়ী সেই কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

অমর সেই কবিতার ওপর ভিত্তি করে লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামেই একটি বই লিখেছেন। যা প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায় অনন্যা থেকে। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামে তার আরেকটি বই। এই দুটি বই উদযাপন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন উপলক্ষে গত ৯ মার্চ শনিবার নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। 

অনুষ্ঠানটি শুরু হয় ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির ওপর চমৎকার একটি পরিবেশনা দিয়ে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী মৌসুমী ভৌমিক কবিতাটির যে কাব্য অনুবাদ করেছেন, সেটাই পরিবেশন করলেন আবৃত্তি শিল্পী আবীর আলমগীর ও শুক্লা রায়। সঙ্গে গান পরিবেশন করেন ক্রিস্টিনা লিপি রোজারিও। 

এরপর প্রদর্শিত হয় শামীম আল আমিনের পরিচালনায় নির্মিত ‘মুক্তিযুদ্ধে আমেরিকার বন্ধুরা’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র। কুইন্স পাবলিক লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানের সহযোগী ছিল বেসরকারি অলাভজনক সংগঠন ‘নোলক’। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বকনিষ্ঠ শিল্পী কুইন মাহজাবীন ইসলাম, মুক্তিযোদ্ধা ও শিল্পী দেবু চৌধুরী, মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুণ্ডু এবং কুইন্স লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফ্রেড গিটনার। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শামীম আল আমিন।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমেরিকান বন্ধু ড. ডেভিড নালিন। পেন্সিলভানিয়া থেকে ভিডিওবার্তার মাধ্যমে তিনি যোগ দেন অনুষ্ঠানে। 

এরপর জর্জ হ্যারিসনের গানের অনুবাদ পাঠ করেন গোপন সাহা। গানটি গেয়ে শোনান এ প্রজন্মের প্রতিভাবান শিল্পী আলভান ইসলাম চৌধুরী। জোয়ান বায়েজের গানের অনুবাদ পাঠ করেন লুৎফুন নাহার লতা। অপর্ণা আমিনের কণ্ঠে সেই গানটিও পরিবেশিত হয় অনুষ্ঠানে। এছাড়া খান মোহাম্মদ ফারাবীর অনুবাদ করা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি আবৃত্তি করেন তাহরীনা পারভীন প্রীতি। অনষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ তানভীর আহমেদ। 

কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য এ সময় কুইন্স লাইব্রেরিকে ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ এবং ‘নোলক’-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়া শামীম আল আমিনের লেখা বেশ কিছু বই লাইব্রেরিতে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন