০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন- অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন- অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান/ফাইল ছবি


সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন বলেছেন - অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার চাই। এটি করা গেলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

৭০ অনুচ্ছেদের কারণে জাতীয় সংসদের সদস্যরা কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাধীনভাবে ভোট দিতে বা ‘ফ্লোর ক্রস’ করতে পারেন না।

অ্যাটর্নি জেনারেল বলেন, ৭০ অনুচ্ছেদের কারণে আইন, বিচার বিভাগ ও শাসন বিভাগ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এখন আমরা এমন বিচার বিভাগ চাই, যেখানে বিচার বিভাগ হবে জনগণের। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে যে ছয় কমিশন করেছে, তাতে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিখিত মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। এ সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিখিত বৈধতা দিয়েছেন।

শেয়ার করুন