১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


দ্রব্যমুল্য কমানোর দাবীতে অবস্থান কর্মসূচি গনতান্ত্রিক মঞ্চের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৪
দ্রব্যমুল্য  কমানোর দাবীতে অবস্থান কর্মসূচি গনতান্ত্রিক মঞ্চের


দ্রব্যমূল্য কমানোর দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তিন ঘন্টার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি হবে।

শনিবার বিকালে রাজধানীর মেহরাব প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি এই কর্মসূচি ঘোষণা করেন।

গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, ডামি নির্বাচনের সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁকডাক দিলেও এটা এখন প্রমাণিত যে সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক। এই সরকার বিগত ১৫ বছরে কখনোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি।অবৈধ ক্ষমতার নবায়ন করে আবারো কেবল হাঁকডাকই দিচ্ছে। সরকার আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণ আনতে পারেনি। কারণ এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার।”

 

‘‘ সরকার বাজারে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু তার কোন কার্যকারিতা বাজারে নেই। ফলে সরকারের এইসব তৎপরতা যে জনগণকে কেবল ধোঁকা দেয়ার জন্যই সেটা এখন স্পষ্ট। শুধু তাই নয়, জনগণ এইসব প্রতারণা বূঝে ফেলায় সরকারি দলের নেতারা এখন ন্যাক্কারজনকভাবে বাজারে দামের ঊর্ধ্বগতি দায় বিরোধীদলের উপরে চাপাতে চাইছে।”

 

এই অবস্থা থেকে উত্তরণে জনগণকেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন