১২ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন, দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন- দুদু
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৪
ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন, দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন- দুদু শামসুজ্জামান দুদু /ফাইল ছবি


আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের কথায় হতাশা দেখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  শনিবার জাতীয় প্রেসক্লাবে তিনি বলেন,‘বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খুব দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারও উদ্বিগ্ন তার চালচলন-কথাবার্তায় বিশেষত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন। ওবায়দুল কাদেরের জন্য দোয়া করি আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কারণ, অনেক কিছুই তিনি দেখতে পারবেন খুব শীঘ্রই।’  


ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।  


শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে নানামুখি আলোচনা আছে দেশের মধ্যে এবং দেশের বাইরে। বিশ্বের যেসব দেশগুলোতে নির্বাচনি ব্যবস্থা নাই সেই সব দেশগুলো বাংলাদেশের তথাকথিত সরকারকে অভিনন্দন জানিয়েছে। সুস্থ স্বাভাবিক গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের এই তথাকথিত সরকারকে অভিনন্দন জানায়নি।’  


 আওয়ামী লীগের উদ্দেশে দুদু বলেন, ‘অনেকেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নরমালি মেনে নিতে পারে না। আপনারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে পোস্টারে ছবি ছাপবেন আমরাও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি পোস্টারে ছাপাব, নিরপেক্ষ নির্বাচন হবে, কত ধানে কত চাল দেখতে পাবেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা মানেন আর না মানেন এদেশের জনগণ মানে এবং সারা বিশ্ব তাকে মানে। আপনারা সম্পূর্ণ বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বসে আছেন। জনসমর্থনে আপনারা ক্ষমতায় বসেননি। আপনারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছেন।’  
 
দুদু প্রশ্ন রেখে বলেন, ‘এই দেশে এমন কোনো পণ্য আছে যার দাম ৩০০ থেকে ৪০০ গুণ বাড়েনি? বেগম খালেদা জিয়া ও বিএনপিকে চ্যালেঞ্জ করেন। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন চালের দাম কত ছিল। তখন চালের দাম ছিল ১৬ টাকা কেজি। আর এখন কত? গরু, খাসির মাংস বর্তমানে কত আর তখন কত ছিল। আর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের কথা বললে তো তখন মানুষ স্বর্গ সুখে বসবাস করত।’  
 
তিনি বলেন, ‘এই সরকারের মতো দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের মানুষ গত ১০০ বছরেও দেখেনি। ব্যাংকের কথাই ধরেন, সরকারি বা বেসরকারি ব্যাংক যে ব্যাংকে মানুষ টাকা রেখে নিশ্চিন্তে আছে? সার্বক্ষণিক মানুষ চিন্তা করে তার টাকা এই আছে এই নাই।’  
 

শেয়ার করুন