২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৩:৪৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


যুদ্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশংকা
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২৪
যুদ্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশংকা ইসরায়েলের হামলায় লন্ডভন্ড সিরিয়ায় ইরানের কুটনৈতিক মিশন/ছবি সংগৃহীত


রাশিয়া -ইউক্রেন যুদ্ধ, হামাস -ইসরাইল সংঘাতের সূত্র ধরে গাজায় ইসরাইলী গণহত্যা চালু থাকা অবস্থায় সিরিয়ায় ইরানের কুটনৈতিক মিশনে ইসরাইল আক্রমণ করে আগুনে ঘি ঢেলে দিয়েছে। ইরান হুমকি দিয়েছে তাদের জবাব ভয়ঙ্কর হবে। সেই জবাব ইসরাইলী নিশানার বাইরেও মধ্যপ্রা”্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিটিও অন্তর্ভুক্ত হতে পারে। আর যদি তাই হয়, যুদ্ধ গোটা অঞ্চল এমনকি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে।


যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো এমনিতেই রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনেকে সহায়তা করতে খেই হারিয়ে ফেলেছে। বিশ্বজুড়ে গাজায় ইসরালিয়ের গণহত্যার বিরুদ্ধে গণরোষ ঘনীভ‚ত হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার বাধ্য হচ্ছে ইসরাইল বিষয়ে পররাষ্ট্র নীতি পরিবর্তন করতে। এমতাবস্থায় ইরান ইসরাইলী লক্ষবস্তুতে আঘাত করলেও প্রতিক্রিয়ায় ইসরাইল যেন সীমা অতিক্রম না করে সে বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন থাকবে বলে মনে হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র সক্রিয় ভাবে জড়িয়ে পরে। তাহলে ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী এমনকি রাশিয়া জড়িয়ে পড়তে পারে। এবছরের শেষ ভাগে নির্বাচন সামনে রেখে বাইডেন প্রশাসন সুচিন্তিত ব্যবস্থা গ্রহণ করবে আশা করি।   


যেটুকু প্রতিক্রিয়া ইরান দেখাক না কেন তার তাৎক্ষণিক প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি বাজারে। প্রকৃত পক্ষে ইতিমধ্যেই ইরানের হুমকি এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের সংবাদ প্রকাশের ফলে ইতিমধ্যেই জ্বালানি তেলের মূল্য বেড়ে গেছে। সংঘাতের প্রেক্ষিতে যদি লোহিত সাগর এবং অন্নান্য জলপথে জাহাজ চলাচল বন্ধ থাকে তাহলে বিশ্ব জ্বালানী বাজার সহ অর্থনীতিতে বিশাল নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে।  


জানিনা, জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা এমনকি বিভিন্ন ইসলামিক সংগঠনের ভ‚মিকা সত্ত্বেও কেন ইসরায়েল প্যালেস্টাইন সংকটের স্থায়ী সমাধান হচ্ছে না। নানা ঠুনকো অজুহাতে অন্যান্য দেশ সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকে সংঘাত ময় করে তুলেছে। ওপর পরাশক্তি রাশিয়াকেও উস্কানী দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এনেছে পশ্চিমা শক্তি। চীন,উত্তর কোরিয়া ,ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ভ‚মিকায় ক্ষুব্ধ। বিশ্ব পরিস্থিতি বারুদের মত বিস্ফোরোন্মুখ হয়ে রয়েছে। যে কোন সময় বিস্ফোরণ ঘটলে বিশ্বজোড়া আর্থিক সংকটে থাকা দেশগুলোতে আর্থিক সংকট ঘনীভ‚ত হবে। এমতাবস্থায় জাতিসংঘ সহ সকল সংস্থার দায়িত্ব হবে সংঘাত পূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সর্ব শক্তি নিয়োগ করা।

শেয়ার করুন