০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


২০২৩ সালে সিটিজেনশিপ টেস্টের নতুন ট্রায়াল চলবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২২
২০২৩ সালে সিটিজেনশিপ টেস্টের নতুন ট্রায়াল চলবে


যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) ঘোষণা করেছে যে, এই সংগঠন সারা দেশে ন্যাচারালাইজেশন বা সিটিজেনশিপ টেস্টের কতিপয় অংশ পরিবর্তনের জন্য একটি ট্রায়াল অনুষ্ঠান করবে। বর্তমানে সিটিজেনশিপ টেস্ট চারটি বিষয়ে অনুষ্ঠিত হয়- পড়া, লেখা, পৌরনীতি ও ইংরেজিতে কথা বলার দক্ষতা। সম্প্রতি ইউএসসিআইএসের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা বর্তমান টেস্টের ফরম্যাট পর্যালোচনা করেছেন। তারা পৌরনীতি ও ইংরেজি বলার বিষয়টা পুনরায় সাজানোর পরামর্শ দেন। এই ট্রায়াল সিটিজেনশিপ টেস্টের স্ট্যান্ডার্ড ও কোর্সের উন্নয়ন ঘটাবে। এই ট্রায়াল ২০২৩ সালে পাঁচ মাসের জন্য নির্ধারণ করা হবে। সে সময় ইংরেজি বলা ও পৌরনীতি বা সিভিক বিষয়ে নতুন করে সৃষ্ট ফরম্যাটের মাধ্যমে টেস্ট নেয়া হবে। পড়া ও লেখার বিষয় অপরিবর্তিত থাকবে। এই ট্রায়াল কমিউনিটিভিত্তিক সংগঠনসমূহ যারা ইমিগ্র্যান্টদের ইংরেজি শিখায় তাদের মাধ্যমে পরিচালিত হবে। তারা গ্রিনকার্ডধারীদের প্রশিক্ষণ দেবেন। ইউএসসিআইএস এই রেজাল্ট সিটিজেনশিপ টেস্টে পরিবর্তনের সাথে সামঞ্জস্য করে ব্যবহার করতে পারবে। 

শেয়ার করুন