৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ৬:১৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম মিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২৪
হাসপাতালে ভর্তি  রফিকুল ইসলাম মিয়া


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অবস্থা খারাপ হওয়ায় তাকে দুপুরে ধানমন্ডির ইবনে সিনায় ভর্তি করা হয়েছে। তার একান্ত সহকারি মোকছেদুর রহমান এই কথা জানান। তিনি বলেন, ‘‘ স্যার বাসায় দীর্ঘদিন ‍যাবত অসুস্থ হয়ে চিকিতসাধীন ছিলেন। আজকে তার অবস্থা অবণতি হলে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুর ২টায়।”

রফিকুল ইসলাম মিয়া অধ্যাপক আবদুল হাইয়ের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন। তিনি কুমিল্লা-৩ আসন থেকে ‘৯১ এবং ’৯৬ সালে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

২০১৮ সাল থেকে গুরুতর অসুসথ হয়ে পড়েন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এরপর থেকে তিনি শয্যাশায়ী আছেন, এর পর থেকে দলের কোনো কর্মসূচিতেও তাকে দেখা যায়নি।

রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী  অধ্যাপক শাহিদা রফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা থেকে অবসর নেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।



শেয়ার করুন