২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ব্রুকলিনে আশা হোম ও সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের নতুন শাখা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৪
ব্রুকলিনে আশা হোম ও সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের নতুন শাখা ফিতা কেটে আশা হোম কেয়ারের ব্রুকলিন শাখা উদ্বোধন করছেন আকাশ রহমান


নিউইয়র্কের জনপ্রিয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান আশা হোম কেয়ারের ব্রুকলিন শাখার উদ্বোধন হয়েছে। ৫০১ ম্যাকডোনাল্ড অ্যাভিউনিউতে নতুন শাখার খোলা হয়। কুইন্সের জ্যাকসন হাইটস, জ্যামাইকা ছাড়াও লং আইল্যান্ড ও বাফেলোতে আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের শাখা রয়েছে।

এবার সেবার মানসিকতায় যাত্রা শুরু হলো ব্রুকলিন শাখার। ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান। এই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, সংগঠক আনোয়ার হোসেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশারাফুজ্জামান, কমিউনিটি অ্যাকটিভিস্ট ফরমান হোসেন, আশা হোম কেয়ারের ম্যানেজার বোরহানুস সুলতান, ব্রুকলিন ব্রাঞ্চের ডিরেক্টর শাহজাদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন স্থানীয় বায়তুল জান্নাত মসজিদের ইমাম মাওলানা আশরাফ। এই সময় তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করেন।

আকাশ রহমান বলেন, সেবার মানসিকতায় যাত্রা শুরু হয়েছে আশা হোম কেয়ারের। সেই ভালোবাসা নিয়েই আজকে হাজার হাজার মানুষের ভালোবাসায় এগিয়ে চলছে এই প্রতিষ্ঠান। 

রাশেদ উদ্দিনের পরিচালনা অন্য অতিথিরা আশা হোম কেয়ারের কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে আগের মতোই আশা হোম কেয়ার সেবা দেবে বলে প্রত্যাশার কথা জানান অতিথিরা।

প্রবীণদের সেবার মানসিকতায় কাজ করলে ব্রুকলিনেও আশা হোম কেয়ার কমিউনিটির মানুষের ভালোবাসা পাবে বলে মনে করছেন কেউ কেউ। হোম কেয়ারের প্রধান লক্ষ্য মানুষকে সেবা দেওয়া। আশা হোম কেয়ারের নিজেদের সেই পবিত্র দায়িত্ব ঠিকভাবে পালন করবে বলেও প্রত্যাশা প্রত্যেক অতিথির।

ব্রুকলিনে আশা হোম কেয়ার কিংবা আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের সেবা নিতে চাইলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও জানান কর্তৃপক্ষ।

শেয়ার করুন