১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সোনালী এক্সচেঞ্জ ভালো রেট দিচ্ছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
সোনালী এক্সচেঞ্জ ভালো রেট দিচ্ছে


বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার  কারণন সৃষ্ট সমস্যা কাটিয়ে যুক্তরাষ্ট্রে  বাংলাদেশ সরকারের মালিকানাধীন সোনালী ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ’ এখন থেকে ভালো রেট দেয়া শুরু করেছে। এটা ঠিক যে, বিভিন্ন কারণে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে এক্সচেঞ্জ হাউসগুলোর মধ্যে ডলারের বিনিময়ে টাকার রেট সামঞ্জস্যপূর্ণ ছিল না। বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেক প্রবাসীই এক্সচেঞ্জ হাউসগুলোতে ছুটে বেড়িয়েছেন একটু ভলো রেট পাওয়ার প্রত্যাশায়। কিন্তু বর্তমান সময়ে এই অস্থির অবস্থা বেশ ভালোভাবেই সামলে নেয়া সম্ভব হচ্ছে।  সরকারি প্রতিষ্ঠান হয়েও ‘সোনালী এক্সচেঞ্জ’  আগামীতে  প্রবাসীদের ভালো রেট দিতে পারবে বলে জানিয়েছে। মনে রাখতে হবে বিশ্বস্ততা ও নিরাপত্তার জায়গায় এ প্রতিষ্ঠানটি কিন্তু প্রবাসীদের বন্ধু হিসেবে অতীতেও ছিল আর ভবিষ্যতেও থাকবে। করোনার ভয়াবহতার মধ্যেও প্রবাসীদের দীর্ঘদিন সর্বোচ্চ রেট ও ভালো সেবা দিয়ে গেছে প্রতিষ্ঠানটি। এই অস্থির সময়ে কিছুদিন প্রতিষ্ঠানটির অনেক গ্রাহকই হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানকে বেছে নিয়ে ছিলেন রেটের ব্যবধানের কারণে। কিন্তু বর্তমানে আর এই  ব্যবধান নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

একটা বিষয় সকল প্রবাসী ভাই-বোনের একটু বিবেচনা করা দরকার। সেটি হলো, সরকারি প্রতিষ্ঠান হিসেবে সোনালী এক্সচেঞ্জ বাংলাদেশে অবস্থানরত সকল ব্যাংকে একই রেট দিয়ে থাকে। অর্থাৎ অ্যাকাউন্ট ডিপোজিট, ক্যাশ পিকআপ বা বিকাশ পেমেন্ট সবক্ষেত্রেই প্রতিষ্ঠানটির রেট একই। নীতিগত কারণে নির্দিষ্ট কোনো ব্যাংক বা একাধিক ব্যাংকে একটু বেশি রেট দিয়ে সোনালী এক্সচেঞ্জ গ্রাহক আকৃষ্ট করে না। অন্যদিকে গ্রাহক স্বার্থে বিভিন্ন দোকান বা প্রতিষ্ঠানকে এজেন্সি দিয়ে ব্যবসা পরিচালনা করে  না। সবসময়  শাখা অফিস নিয়ে নিজস্ব স্বকীয়তায় সর্বোচ্চ গ্রাহকসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয় এই প্রতিষ্ঠানটিকে।


অনেক প্রতিক‚লতার মধ্যেও সোনালী এক্সচেঞ্জ এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেডু-পেশা অর্থাৎ সকল স্তরের প্রবাসী ভাই-বোনদের ভালোবাসা আর বিশ্বাসের ওপর ভর করে। প্রবাসীদের সেবা দিয়ে যদি একটি পেনিও লাভ হয় তা কিন্তু পরোক্ষভাবে বাংলাদেশে অবস্থানরত ভাই-বোনদের উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নেই ব্যয়িত হয়। আর এ প্রতিষ্ঠানের মালিক কিন্তু কোনো একক ব্যক্তি নয় বরং সকল দেশবাসী এবং আপনি নিজেও। তাই একান্তই আপনার নিজের প্রতিষ্ঠান মনে করে অতীতের মতো আগামীতেও সোনালী এক্সচেঞ্জের পাশে থাকবেন এবং আপনার কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে সোনালী এক্সচেঞ্জকেই মাধ্যম হিসেবে ব্যবহার করবেনÑ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আশাবাদ প্রকাশ করা হয়েছে।


শেয়ার করুন