১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৪২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস মেডিটেশনে অংশগ্রহণকারীরা


গত ২১ মে শনিবার বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ'র  নিউ ইয়র্ক জ্যামাইকাস্থ কার্যালয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।" এতে কোয়ান্টাম পরিবারের সদস্য ও অতিথিরা অংশগ্রহণ করেন। সেখানে তিনমাস বয়সের নাহিয়ান যেমন ছিলেন, অন্যদিকে সত্তরোর্ধ মানোয়ারা বেগম ও ছিলেন। 

নিউইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হয় ইনডোর এবং অনলাইন  প্রোগ্রাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির ইউএস’র দায়িত্বশীল মোঃ রকিবুর রহমান। শুরুতে তিনি উপস্থাপন করেন  বিশেষ ভিডিও ডকুমেন্টারি "বিশ্ব মেডিটেশন দিবস : কী কেন কীভাবে"। লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি অংশ নিয়ে দিবসের তাত্পর্য এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ'র নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ, প্রাক্তন কনসালটেন্ট, সেইন্ট বারনাবাস হাসপাতাল (নিউ ইয়র্ক) ও চীফ মেডিকেল কনসালটেন্ট, ব্যাক ইন মোশন লিমিটেড, ঢাকা। এর পর ছিল, বিশ্ব মেডিটেশন দিবসে মা-জীর শুভেচ্ছা বাণী এবং শাখার নিয়মিত ইভেন্ট মেডিটেশন। ইনডোর প্রোগ্রামের  শেষ আয়োজন বিষয়ভিত্তিক আলোচনায় আলোচক ছিলেন জনাব আবুল কালাম আজাদ টিপু। আলোচনার বিষয় ছিল : "সুন্দর আচরণ সুখ বাড়িয়ে দেয়।" 

করোনা পার্ক  কুইন্স মিউজিয়াম এর সামনে ছায়াসুনিবিড় পরিবেশে দুপুর থেকে শুরু হয় আউটডোর প্রোগ্রাম বিশেষ মেডিটেশন: "ভালো মানুষ, ভালো দেশ" দিয়ে। আনন্দঘন একটি ভিটি শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে কোয়ান্টাম পরিবারের সদস্য রেজাউল করিম এর গান পরিবেশনের মধ্যদিয়ে।

উল্লেখ্য, কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ'র সদস্যরা বাংলাদেশ ও ইউএসএ মিলিয়ে সর্বমোট ৮ টি স্থানে  ওয়ার্ল্ড মেডিটেশন ডে এর প্লেকার্ড প্রদর্শন করেন এবং মেডিটেশন করেন।

শেয়ার করুন