১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:৪২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


যারা অপরাধ করছে বা দুর্নীতিতে জড়াচ্ছে তাদের ছাড়ব না- প্রধানমন্ত্রী
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৪
যারা অপরাধ করছে বা দুর্নীতিতে জড়াচ্ছে  তাদের ছাড়ব না- প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান তাঁর সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে বলে তিনি মনে করেন না। এমনকি দেশ থেকে দুর্নীতি নির্মূলে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।


তিনি বলেন, ‘যারা অপরাধ করছে বা দুর্নীতিতে জড়াচ্ছে সে আপন কিংবা পর বিবেচনা না করে তাদের ধরতে হবে সেটা মনে করি না। তাদের ছাড়ব না। এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে গত ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত তাঁর চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।


তিনি বলেন, আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়েছে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কখনও কেউ এভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলেছি আমার ‘জিরো টলারেন্স’। এর আগে জঙ্গিবাদ নির্মূল করার কথা ছিল সেটাও আমরা করেছি। কারণ এটা তো চট করে হবে না, দীর্ঘদিনের সমস্যা। এই সমস্ত জঞ্জাল দূর করতে হচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, কাজেই জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রন করতে পারলাম আর দুর্নীতি নিয়ে যেহেতু আমার ‘জিরো টলারেন্স’ ঘোষণা করাই আছে সেটা আমি করছি।


তিনি বলেন, আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু সকলে জানতে পারছে। খোঁজ না করলে কিন্তু জানা যেত না। এইভাবেই চলতে থাকতো। কারণ এইভাবেই চলছিল। ’৭৫-এর পর থেকেই এভাবে চলছে। এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কাজেই এই ব্যবস্থা নেওয়াটা অব্যাহত থাকবে। এটা নিয়ে তো আর কোন দ্বিধা নেই। আমি এটা বিশ্বাস করি না যে আমি দুর্নীতিবাজদের ধরলেই আমার সরকারের ইমেজ নষ্ট হবে।

তিনি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে এই যে অনিয়মগুলো হচ্ছে সেগুলো ধরে দেশটাকে একটা সুস্থ জায়গায় নিয়ে আসা। সেটাই আমরা করার পদক্ষেপ নিয়েছি। কাজেই এটা অব্যাহত থাকবে।’


পিএসসির এক গাড়িচালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসার একজন পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া নাকি চলে না। পরে তাকে ধরা হয়েছে। খোঁজ-খবর নেওয়া হয়েছে। ড্রাইভার কীভাবে এত কোটি কোটি টাকার মালিক হলো, সেটা কীভাবে বলবো? তাদের অপকর্ম আমরা ধরছি বলেই তো এখন জানতে পারছেন। এতদিন তো আপনারা জানতে পারেননি। তথ্যসূত্র: বাসস।

শেয়ার করুন