০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:৫৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


নওশীন-হিল্লোলের ঘরে আসছে নতুন অতিথি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২২
নওশীন-হিল্লোলের ঘরে আসছে নতুন অতিথি বেবি শাওয়ার অনুষ্ঠানে নওশীন ও হিল্লোল


টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ নওশীন নাহরিন ও আদনান ফারুক হিল্লোল। অভিনয়ে তারা দু’জনেই সাফল্য পেয়েছেন। তবে অনেকদিন ধরে এই ভুবনে তাদের পদচারণা নেই। স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকেই ভক্তদের সুখবর দিয়েছেন নওশীন-হিল্লোল দম্পতি। তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। হ্যাঁ, মা-বাবা হতে যাচ্ছেন নওশীন ও হিল্লোল। গত ২৫ জুন অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন। এর মধ্যে আছেন কাজী মারুফ, রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানা প্রমুখ। তাদের মাধ্যমেই নওশীনের বেবি শাওয়ারের খবর প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, নওশীনের শারীরিক অবস্থা বেশ ভালো। আগামী মাসেই তার কোল আলো করে আসবে সন্তান। তবে বিষয়টি নিয়ে নওশীন কিংবা হিল্লোল এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

উল্লেখ্য, অভিনয় ছেড়ে দিয়ে নওশীন বর্তমানে নিউইয়র্কের একটি মেডিক্যাল সেন্টারে চাকরি করছেন। অন্যদিকে হিল্লোল ব্যস্ত আছেন ফুড ভ্লগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল, আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে।

নওশীন ও হিল্লোল বিয়ে করেছেন ২০১৩ সালে। অনেকটা গোপনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গোপন থাকেনি। বিয়ের ৯ বছর পর তারা এই প্রথম সন্তান গ্রহণ করছেন।

শেয়ার করুন