৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৬:৫১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২৪
জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের লোগো/ছবি সংগৃহীত


বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর পর স্বরাষ্ট্রমন্ত্রনালয় এ প্রজ্ঞাপন জারি করে।



যা বলা হলো প্রজ্ঞাপনে-

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ধারা ১৮ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। এই আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল।


এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। সে সূত্র ধরেই এ প্রক্রিয়া সম্পাদিত হলো।

শেয়ার করুন