২৮ জুন ২০২৬, রবিবার, ০২:১৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বৈরী আবহাওয়ার কারণে আজকের আওয়ামী লীগের শোক র‍্যালি স্থগিত
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৪
বৈরী আবহাওয়ার কারণে আজকের  আওয়ামী লীগের শোক র‍্যালি স্থগিত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ শনিবার শোক র‍্যালি কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ।

কিন্তু  শুক্রবার গভীর রাতে দলটি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত এ শোক র‍্যালি হবে না।

দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমে এসএসএম পাঠিয়ে এ তথ্য জানান। তিনি সেখানে লিখেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল (শনিবার) আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না।

গত ৩১ জুলাই আওয়ামী লীগ থেকে জানানো হয়, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোক মিছিল শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। কিন্তু গত ১ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে জানানো হয় শুক্রবার নয়, শনিবার শোক মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

শেয়ার করুন