তারেক রহমানের পরিবার
বিএনপির ২০৯ আসন পেয়ে বিপুল আসনে জয় নিয়ে সরকার গঠন করে এখন রাষ্ট্র পরিচালনা করছে। এরপরও বগুড়া ৬ আসন নিয়ে উৎসুখ দলের নেতাকর্মীর মধ্যে। কে পাবেন ওই আসনে বিএনপির মনোনয়ন। তারেক রহমানের ছেড়ে দেয়া এ আসনের প্রার্থীতা নিয়ে আলোচনার কারণ একটাই, জিয়া ফ্যামিলি। নতুন কেউ কী আসবেন বাংলাদেশের পলিটিক্সে এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে, এ প্রশ্ন সর্বত্র। ইতিমধ্যে এ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু বিএনপি এখনও তাদের প্রার্থী মনোনয়ন দেয়নি। তাহলে কে হচ্ছেন সেই প্রার্থী।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সাল থেকে এটি বিএনপির শক্ত ঘাঁটি। উপনির্বাচনে তারেক রহমানের স্ত্রী জুবাইদা বা মেয়ে জাইমা রহমানসহ বেশ কয়েকজন স্থানীয় নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানিয়েছেন, তফসিল ঘোষণার পর দলীয় হাইকমান্ড প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবুও এ নিয়ে আলোচনা। জুবাইদা ও জাইমা ছাড়া আরো একজনের নাম উচ্চারিত হচ্ছে, তিনি আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনিও তারেক রহমানের জন্য ভোট চেয়ে মাঠে ছিলেন। এছাড়াও খালেদা জিয়ার অসুস্থতাকালীন সময়ে দীর্ঘ সময়ে তার দেখাশুনার দায়িত্বও পালন করেছেন শর্মিলা। অনেকেই জিয়া ফ্যামিলিতে শর্মিলার অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও তারেক ও জুবাইদা যেভাবে আপন করে একই ফ্যামিলির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রকাশ করেছেন, তাতে সে শঙ্কা উড়ে গেছে। জানা গেছে, মূলত প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের ইচ্ছা ও দলীয় সিদ্ধান্তেই বগুড়া ৬ আসনে প্রার্থীতা ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা
ত্রয়োদশ সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। মঙ্গলবার (২৪ ফোব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ দুটি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করার সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ, আপিল ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আর প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ। ভোট ৯ এপ্রিল। এদিকে বগুড়া-আসনে পোস্টাল ভোট হবে না বলে জানান ইসির সিনিয়র সচিব।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২টি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।