১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৫২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সাংবাদিক সাঈদ খানের অবিলম্বে মুক্তির দাবি ডিআরইউ’র
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৪
সাংবাদিক সাঈদ খানের অবিলম্বে মুক্তির দাবি ডিআরইউ’র


ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজ আল আসাদ (সাঈদ খান) গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ডিআরইউ। পাশাপাশি অবিলম্বে তার ‍মুক্তির দাবি জানানো হয়েছে।

এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, সাঈদ খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য এবং একজন পেশাদার সাংবাদিক। তাকে বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তারপর তাকে মেট্রোরেল পোড়ানোর মামলায় আসামি করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।


পরিবারের দাবি, যেদিন মেট্রোরেল পোড়ানো হয় সেদিন সাঈদ খান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেই অবস্থান করে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এতে বোঝা যায় তাকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। যা অনভিপ্রেত ও দুঃখজনক। তার বিরুদ্ধে কোন ভিডিও ফুটেজ যদি না থাকে তবে অবিলম্বে মুক্তি দেয়া হোক।


ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা থেকে সাঈদ খানকে অব্যহতি দিয়ে মুক্তি দেয়ার জোর দাবি জানান। আগামীতে সাংবাদিকদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া গ্রেফতার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি বিটিভিসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করা হয়।

শেয়ার করুন