৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা
আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু আশরাফুল আলম খোকন


পদ বাণিজ্য ও অনৈতিক সুবিধায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৯ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদে যোগদান করেন আশরাফুল আলম খোকন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। দুদক বলছে, খোকনের বিরুদ্ধে অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব থাকাকালীন আওয়ামী লীগে পদবাণিজ্য করেছেন তিনি। এ ছাড়া তিনি সোনা ও মুদ্রা চোরাচালানের সিন্ডিকেটে জড়িত ছিলেন। ম্যাক্স গ্রুপ ও নগদের মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করেছেন। নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

শেয়ার করুন