০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৪৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ারের এসোসিয়েশনের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ারের এসোসিয়েশনের ইফতার মাহফিল কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতারে অংশগ্রহণকারীরা


গত ৯ এপ্রিল রোববার নিউইয়র্কে সামাজিক সংগঠনের অন্যতম কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ডে সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাওলানা আব্দুল আলীম জেহাদীর সভাপতিত্বে  সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রেটার নোয়াখালি সোসাইটির সভাপতি নাজমুল আহসান মানিক, মাওলানা শহীদ উল্লাহ, দারুল জান্নাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ছুফিয়ান, চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইউছুফ। অনুষ্ঠানে কার্যকরি কমিটির মধ্যে উপস্থিত থেকে সহযোগিতায় করেছেন সহ সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক নুর আফসার স্বপন, অফিস সম্পাদক নুর ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, সদস্য মহতাসেম বিল্লাহ সিরাজী, আলমগীর হোসাইন ও মামুন আবদুল্লাহ, ট্রাস্টি বোর্ড সদস্য খায়রুল ইসলাম মিন্টু, জসিম উদ্দীন, কোম্পানীগঞ্জ ফোরাম সভাপতি নুরুল করীম মোল্লাহ, উপদেষ্টা ডাক্তার নুর আলম সিদ্দিক মুন্না, তাজুল ইসলাম, মোহাম্মদ নাসিম, আহছান উল্লাহ বাচ্চু, বৃহত্তর নোয়াখালি সোসাইটির সেক্রেটারী মোহাম্মদ ইউছুফ জসিম, সাবেক কোষাধক্ষ্য আব্দুল হাই দুলাল, আবদুর রহিম সবুজ, নিউকার্কের কাউসার আলমসহ অনেকেই।

সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ বলেন, আমাদের ত্যাগ এবং কষ্টের সমিতিকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে মামলাগুলি উঠিয়ে নিন। সমিতির অনেক সম্মানীত মরহুম সদস্যদের বেনিফিটের পাওনা পরিশোধে বিলম্বের জন্য তিনি দু:খ প্রকাশ করেন এবং অভিলম্বে তা পরিশোধ করার আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সমিতিকে এগিয়ে নেয়ার আহবান জানান। 

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির প্রচার সম্পাদক শিল্পী সালাহউদ্দীন রাসেল।

শেয়ার করুন