১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ : আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ : আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রবাসী আতিফ মাহমুদ


আমেরিকা প্রবাসী আতিফ মাহমুদ নামে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে নিয়ে কটূক্তি ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ওই যুবক সরকারের পাশাপাশি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় প্রবাসী আতিফ মাহমুদের নামে রংপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

গত ৮ অক্টোবর রবিবার দুপুরে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন গাইবান্ধা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ রোহিত হাসান রিন্টু।

রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাম্মী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামি আতিফ মাহমুদ গাইবান্ধা মাস্টারপাড়া পৌর এলাকার প্রয়াত চিকিৎসক দেলওয়ার হোসেনের ছেলে। সে বর্তমানে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের বুয়েন্সে বসবাস করছেন।

এদিকে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে আসামি আতিফ মাহমুদ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব, আপত্তিকর মন্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার করে আসছেন। প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন জ্যেষ্ঠ নেতা এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিরুদ্ধেও বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছেন এই আমেরিকা প্রবাসী।

মামলা দায়েরের পর বাদী শেখ রোহিত হাসান রিন্টু সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রাচীনতম দল ও বৃহত্তম দল আওয়ামী লীগ। যে দলের নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন সেই আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার সুনাম নষ্ট করার জন্য, তাকে বেকায়দায় ফেলার জন্য স্বাধীনতাবিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, সেই নেত্রীর নামে কটাক্ষ করবে, অপপ্রচার চালাবে, তার ভাবমূর্তি নষ্ট করবে, এটা মেনে নেওয়া যায় না।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো অতি শিগগিরই যেন এই আসামিকে আইনের আওতায় আনা হয়।

শেয়ার করুন