০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০২:৩৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি সরকারের অভ্যন্তরে কী দৃষ্টিভঙ্গির বিরোধ বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন


‘যুক্তরাষ্ট্র’ থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ!
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
‘যুক্তরাষ্ট্র’ থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ! সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া নোটিশ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথম কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। পরে অবশ্য তিনিও নীরব হয়ে যান।

এদিকে বেশ কিছু দিন নিষ্ক্রিয় থাকার পর আবার সক্রিয় হয়েছে আ.লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি। দলটির এ পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট! বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +১(৯১৭)৫৬৯৯৩২৭ এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

তথ্য বলছে নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এ হোয়াটসঅ্যাপ নম্বরটির আগের নম্বর ছিল বাংলাদেশি- ০১৩১২১১১৯৭১। নম্বর দুটোতে কল দিয়ে কোনো সাড়া মেলেনি।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।

শেয়ার করুন