৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:৪৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


‘সিনড্রেলা অব নিউইয়র্ক’-এর মুকুট জিতলেন মনিকা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
‘সিনড্রেলা অব নিউইয়র্ক’-এর মুকুট জিতলেন মনিকা মনিকা হক


বাংলাদেশি আমেরিকান মেইন স্ট্রিম মডেল মনিকা হক এবার জিতে নিলেন ‘সিনড্রেলা অব নিউইয়র্ক ২০২৪’ মুকুট। ১৬৭ দেশের হাজারো অংশগ্রহণকারীকে পেছনে ফেলে মনিকা হক জয় করলেন স্বপ্নের মুকুট। মনিকা হকের নাম উল্লেখ করার সময় প্রতিবারই উচ্চারিত হয় বাংলাদেশের নাম এবং বাংলাদেশের প্রতিনিধিত্বই করছিলেন মনিকা।

এ ব্যতিক্রমী সুন্দরী প্রতিযোগিতাটি মূলত অনলাইনভিত্তিক, যেখানে ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কেউই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। ভোটিং এবং পয়েন্ট অর্জনের মাধ্যমে এ প্রতিযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে হয় এবং ভার্চুয়াল প্রশ্ন-উত্তর, বাচনভঙ্গি, উপস্থাপন, হাঁটাচলা, কথা বলা সবটাতেই রয়েছে পয়েন্ট। পুরো প্রতিযোগিতাটি পরিচালিত হয়েছে দুবাই থেকে। এ সুন্দরী প্রতিযোগিতার মেইন স্পন্সর ছিল ‘কিলামে’।

প্রথম বাছাই পর্বে ছিল ভার্চুয়াল প্রশ্ন-উত্তর, বাচনভঙ্গি, হাঁটাচলা সবকিছুতেই পয়েন্ট। আর ‘সিনড্রেলা কম্পিটিশন’ আর দশটা কম্পিটিশন থেকে সম্পূর্ণই অন্যরকম। তারপরও এ প্রতিযোগিতায় মেধাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং ছিল পয়েন্ট। প্রথম পর্বে কাটছাঁট করে কয়েক হাজার সুন্দরীকে পেছনে ফেলে দ্বিতীয় পর্বে পৌঁছান ১৬৮ সুন্দরী। এরপর শুরু হয় ভোটিং, টানা এক মাস ভোটিং চলে। প্রথম তিন সপ্তাহ ভোটিংয়ে সেরা দশে পৌঁছে যান মনিকা হক।

এরপর চতুর্থ সপ্তাহের ভোটিংয়ে টপ ফোরে (সেরা চারে) পৌঁছে যান মনিকা। এরপর ফাইনাল রাউন্ডে আবারও প্রশ্ন-উত্তর। কঠিন প্রশ্ন। এ ১০১ পয়েন্টসের কঠিন উত্তর দিয়েই হাসিল করেন বিজয়ের মুকুট ‘মনিকা হক ফ্রম বাংলাদেশ’।

কেমন লাগছে- জানতে চাইলে মনিকা হক এ প্রতিনিধিকে বলেন, সব সময়ই সুন্দরীর মুকুট জয় করার অদম্য এক আকাঙ্ক্ষা ছিল। এবার কিলামে সিনড্রেলা সে স্বপ্ন পূরণ করে দিলো। প্রিয়দর্শিনী মনিকা বললেন, এর আগে প্রায় সময়ই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের অফার আসতো, যেমন মিস নিউইয়র্ক বা মিসেস ইন্টারন্যাশনাল, আবার মিস ব্রঙ্কস অথবা মিস ট্যুরিজম..কোনো অফারেই কোনো আগ্রহ পাইনি, কিন্তু এবার যখন পুরোটাই অন্যরকম রূপকথার গল্পের মতো এ আমন্ত্রণ পেয়েছিলাম, সেটিকে অবজ্ঞা-অবহেলার সুযোগ দেইনি। সেই অফার লুফে নিই, আর ফিলিংস ছিল অসাধারণ।

শেয়ার করুন