০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


আত্মপ্রবঞ্চনার জাল
এম ইদ্রিস আলী
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২২
আত্মপ্রবঞ্চনার জাল


আমি এক মহা-আত্মপ্রবঞ্চনার জালে আবদ্ধ

নিরাপদ পদচারণায় স্বার্থপতার বিষাক্ত থাবা

কোমল ভাবনার মাঝে ঐশ্বর্যের আঁধার

মনুষ্যত্বের গরিয়ান পচে যাওয়ার উৎকট গন্ধ। 

টিকে থাকার অদম্য উৎসাহে ব্যক্তিত্বের কোরবান

আপস-মীমাংসার কাছে সীমাহীন আত্মসমর্পণ 

প্রাচুর্যতা আর ক্ষমতার কর্ণধারদের নিয়ত পুঁজি

চোগলখোরের প্রশংসায় জলাঞ্জলি মানসম্মান। 

অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার উজ্জ্বলতা চাই

পুণ্যের আশায় পাপের পঙ্কিলতায় গা ভাসাই

নাটকের কাপুরুষ ভিলেনেরে ভালোবাসি সদা 

প্রবচক গিরগিটির মতো নিত্য রঙ বদলাই। 

ভালোবাসার মানুষটির প্রতি অবজ্ঞার প্রতিদান

শহরের নর্দমায় ভাসে চুম্বন উপহার

অকবিরে কবি বলি-কবিতার সাথে অবিচার

ঘৃণীত প্রতারক নেতার গলায় পুষ্পমালা দান। 

আত্মচেতনার উপলব্ধিতে বন্ধ বিশ্বাসের দ্বার

আরাধ্য পবিত্র মুক্তায় দেখি পরকীয়ার নিঃশ্বাস

স্বার্থপরতার কুঠারে ভেঙেছে কোমল বিশ্বাস 

মাকাল ফলেতে খুঁজি আমি মিষ্টতা দ্রাক্ষার

শার্ল বোদলেয়ারের ‘মধ্যরাতের পরীক্ষা’র মতো

আমি সময়ের আর্বতে দেখি অতল অন্ধকার।

শেয়ার করুন