২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৩:১৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চালাবে ঢাকা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চালাবে ঢাকা


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাবে।

তবে তিনি বলেন, তার দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁর কোনো আপত্তি নেই। ঢাকায় তাঁর বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ভারতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সোমবার তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ইউনূস তাঁর সরকার গঠনের ১০০ দিনের কার্যক্রমের পক্ষে অবস্থান নেন এবং কট্টরপন্থার উত্থান ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনকে 'প্রপাগান্ডা' বলে অভিহিত করেন। যদিও এধরনের প্রতিবেদনের জেরে তাঁর সরকার ভারত ও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী (তৎকালীন) ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়ে।

শেয়ার করুন