১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:৫০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


২০২৪ সালে কর্মরত অবস্থায় ৫৪ জন সাংবাদিক খুন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৪
২০২৪ সালে কর্মরত অবস্থায় ৫৪ জন সাংবাদিক খুন


সারা পৃথিবীতে ২০২৪ সালে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে ৫৪ জন সাংবাদিক খুন হয়েছে। রিপোর্টারস উইদাউট বর্ডারসকে উদ্ধৃত করে এএফপি এ খবর জানায় ।

প্রেস ফ্রিডম এনজিও’র মতে এদের মধ্যে ১৮ জনের মৃত্যুর জন্য দায়ী ইসরাইলি সেনাবাহিনী। যাদের ১৬ জন মারা গেছে গাজায়, আর দু’জন লেবাননে।

রিপোর্টারস উইদাউট বর্ডারস তার বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপদজনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরাইলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগও দাখিল করেছে।  

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিকককে হত্যা করা হয়েছে। এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় ৩৫ জন, বলছে আরএসএফ।

এই অভিযোগ অস্বিকার কার ইসরাইলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছে, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে। এ সংখ্যা সত্যি হতে পারে না, আমরা বিশ্বাস করি না যে আরএসএফ সঠিক (রিপোটার্স উইদাউট বর্ডারস) ”

গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান। যেখানে চব্বিশ সালে সাতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফের মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো।

২০২৩ সালে পৃথিবীব্যাপি নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫।

এছাড়া চব্বিশ সালে ৫৫০ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরাইল।

বিশ্বব্যাপি ৫৫ জন সাংবাদিক জিম্মি হিসাবে আটক আছে। যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেট জিহাদিদের হাতে।

শেয়ার করুন