৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে
সংস্কার বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
সংস্কার বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি


জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সংস্কার বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশমালা জমা দিয়েছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি।

আজ রবিবার বেলা ১১টায় বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে সুপারিশগুলো জমা দেওয়া হয়। এ সময় বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সুপারিশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৬ বছরে প্রশাসনে অনৈতিক সুযোগপ্রাপ্ত দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৬ বছর রাজনৈতিক প্রতিহিংসাবশত: পদোন্নতি বঞ্চিত করে অবসর, বাধ্যতামূলক অবসর বা ওএসডি করে রাখা হয়েছিল, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি।

শেয়ার করুন