০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৮:২২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত


গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার পক্ষে থেকে নতুন করে অনুরোধ সত্ত্বেও তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারতীয় সরকার। বুধবার (৮ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এমন খবর দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর তিনি সেখানেই অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমসের খবর বলছে, তার ভারতে অবস্থানকে সহজ করতে সম্প্রতি ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার যে জল্পনার কথা শোনা যাচ্ছে, তা নাকচ করে দিয়েছেন তারা। কারণ রাজনৈতিক আশ্রয় কিংবা শরণার্থীর মতো বিষয়গুলো নিয়ে ভারতে সুনির্দিষ্ট কোনো আইন নেই।

সূত্র বলছে, স্থানীয় ফরেইনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (ফআরআরও) মাধ্যমে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। কারণ এই মন্ত্রণালয় থেকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

ভারত এমন এক সময় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল, যখন তাকে প্রত্যর্পণে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। গেল ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে।’

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তাঁকে (শেখ হাসিনা) প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে আমাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের) চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সঙ্গে তাদের একটা এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি আছেই।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম-ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড—মোটাদাগে এই কয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। সূত্র: ইউএনবি।


শেয়ার করুন