১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৩০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডোনাল্ড লুর বিদায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৫
সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডোনাল্ড লুর বিদায় ডোনাল্ড লু


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লু’র মেয়াদ ১৭ জানুয়ারি শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন।

২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জো বাইডেন। তিনি ক্ষমতায় বসার প্রায় আট মাসের মাথায় ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন।

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মেয়াদ শেষ হয় ২০ জানুয়ারি। একই দিন নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়।

৩০ বছরের বেশি সময় মার্কিন সরকারে কাজ করার অভিজ্ঞতা আছে ডোনাল্ড লুর। এ সময়কালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কিরগিজ প্রজাতন্ত্রে এবং ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলবেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন