০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


প্লাষ্টিকের সর্বগ্রাসী ব্যবহার বন্ধে সরকার সুশীল সমাজকে একসাথে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৩
প্লাষ্টিকের সর্বগ্রাসী ব্যবহার বন্ধে সরকার সুশীল সমাজকে একসাথে  কাজ করতে হবে


প্লাষ্টিকের সর্বগ্রাসী ব্যবহার, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি, ্অপরিকল্পিত নগারায়ন, ইটভাটার নির্গত ধোয়া, সুউচ্চ বহুতলভবন নির্মাণ, খালবিল ভরাট, নদী ভরাট ও দখলের কারনে প্রতিনিয়ত আমাদের পরিবেশ বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকার, সাংবাদিক, সুশীল সমাজ ও এনজিও কর্মীদেরকে একত্রে কাজ করতে হবে।

সলিউশান অব  প্লাস্টিক পলিউশ্যান-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে  এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ)-এর আয়োজনে এক গোলটেবিল বৈঠকে এসব উঠে আসে। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন এডাব এর পরিচালক একেএম জসীম উদ্দিন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচি পরিচালক, কাউসার আলম কনক। 

বক্তরা আলোচনায় ্ প্লাষ্টিক পন্য ব্যবহারের পর যত্রতত্র না ফেলে তা আবার  রিসাইক্লিং করে পরিবেশ রক্ষায় মনোনিবেশ করার জন্য গুরুত্ব আরোপ করেন। পরিবেশ রক্ষায় আলোচকগণ প্লাষ্টিক ব্যাগ এর পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার, নদী ভরাট বন্ধ করা, খাল-বিল নদী নালায় প্রতিনিয়ত প্লাষ্টিক পন্য না ফেলা ও সরকারের পরিেেবশ বিষয়ক কঠোর নীলিমালা প্রয়োগ ও বাস্তবায়নের জন্য বিশেষভাবে দৃষ্টি আর্কষন করেন। তা ছাড়া সকলে, নিজ নিজ পরিবার থেকে পরিবেশ বিষয়ক শিক্ষা ও সচেতনামূলক পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান। গোলটেবিল বৈঠকে বক্তারা বর্তমানে পরিবেশ রক্ষায় সংবাদিক ফোরাম ও অন্যান্য সংগঠনসমূহকে আরও সক্রিয় হওয়ার জন্য আহবান জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরো’র পরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাস, এডাব এর ভাইস চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাসান হাফিজ,   সিনিয়ার জার্নালিষ্ট, মিডিয়া গবেষক ও লেখক শামীমা চৌধুরী, প্রমুখ।  


শেয়ার করুন