০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


সুপ্রিম কোর্টে ট্রাম্পের পাবলিক চার্জ রুল বাতিলে বাইডেনের আদেশ বহাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
সুপ্রিম কোর্টে ট্রাম্পের পাবলিক চার্জ রুল বাতিলে বাইডেনের আদেশ বহাল


উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর সুপ্রিম কোর্টের জাস্টিসরা ট্রাম্পের পাবলিক চার্জ রুল যে প্রেসিডেন্ট বাইডেন বাতিল করেছেন, সে বিষয়ে কোনো রুলিং জারি করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত বুধবার সুপ্রিম কোর্ট রিপাবলিকান পরিচালিত স্টেটসমূহ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের জারিকৃত বিধান ডিফেন্ড করার এখতিয়ার আছে কিনা সে নিয়ে রুলিং দেয়ার বিষয়টি নাকচ করেছে। তারা চেয়েছিল যারা সরকারি সহায়তা চায় তাদের ইমিগ্রেশন বেনিফিট খর্ব করা যাবে কিনা? 

গত ফেব্রুয়ারি মাসে এ নিয়ে যুক্তিতর্ক শোনেন সুপ্রিম কোর্ট। জো বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিত্যক্ত করেন। আবার নতুন করে রিপাবলিকান গভর্নররা তা বহাল করতে চায়।

চারজন বিচারক একযোগে এক পৃষ্ঠার এক সিদ্ধান্তে জানায় যে, একসময়ে কোনো নোটিশ ও কমেন্ট দ্বারা জারিকৃত বিধান পরবর্তী নোটিশ ও কমেন্ট দ্বারা বদলানো যায়, চিফ জাস্টিস জন রবার্টস, জাস্টিস ক্লারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও নেইল গরসাচ তাতে সম্মত হন। অন্যরা কোনো মন্তব্য করেননি। এতে ডোনাল্ড ট্রাম্প প্রবর্তিত পাবলিক চার্জ রুল যে বাইডেন প্রশাসন বাতিল করেছে তা বহাল রয়ে গেল। 


শেয়ার করুন