২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৩৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


অ্যাসেম্বলিতে সরব বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
অ্যাসেম্বলিতে সরব বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বক্তব্য রাখছেন সাহানা মাসুম


নিউইয়র্ক সিটির মতো পুরো নিউইয়র্ক স্টেট জুড়ে ঈদের দিনকে সরকারি ছুটির অন্তর্ভুক্ত করাসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে সরব হয়েছে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ)। গত ২৭ মে মঙ্গলবার আলবেনীতে অনুষ্ঠিত ১১তম মুসলিম অ্যাডভোকেসি লেজিসলেটিভ ডেতে উত্থাপিত এই দাবিগুলো মুসলিম আমেরিকান সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রত্যাশা এবং অধিকার প্রতিষ্ঠার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস অব নিউইয়র্ক (কেয়ার)-এর সহ-আয়োজনে এই অ্যাডভোকেসি ডে অনুষ্ঠিত হয়। ৫০ জনেরও বেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বের একটি প্রতিনিধিদল আলবেনিতে গিয়ে এই কার্যক্রমে অংশ নেয়। বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদীনের নেতৃত্বে এই দলে ছিলেন শাহানা মাসুম (সেক্রেটারি), ইঞ্জিনিয়ার রহিম (ট্রেজারার), মাহতাব খান (পার্লামেন্টারিয়ান), জুয়েল এম চৌধুরী (উপদেষ্টা), সাবুল উদ্দিন (বোর্ড সদস্য), দিলরুবা চৌধুরী, ও সামিরা নাজনীন। কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মীর মাসুম আলী, শরফুদ্দিন চিশতী, ড. রফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) মোসাব্বির মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ফয়সাল আলম, হোম ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এমডি রহিম, এমডি আলম, এমডি ফিরোজ, নাজরীন সুলতানা, নীলিমা বারী, ও শিরীন আক্তার রাখী। এবারের অ্যাডভোকেসি ডের আয়োজক ছিলেন অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি, চার্লস ফলস, স্টেট সেনেটর জেসিকা রামোস, রবার্ট জ্যাকসন, ডেভিড ওয়েপ্রিন এবং অ্যাসেম্বলি মেম্বার ফারা ফরেস্ট।

মূল দাবিগুলো হলো: নিউইয়র্ক সিটির মতো পুরো নিউইয়র্ক স্টেট জুড়ে ঈদের দিনে সরকারি ছুটি ঘোষণা করা, যার মধ্যে সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে।

নিউইয়র্ক মুসলিম আমেরিকান অ্যাডভোকেসি কাউন্সিল গঠন করা। স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের বাকস্বাধীনতা রক্ষা নিশ্চিত করা। বন্দীদের ন্যায্য ও সাংবিধানিক সুবিধা নিশ্চিত করতে নিউইয়র্ক ডিগনিটি নট ডিটেনশন অ্যাক্ট প্রস্তাব করাএ

স্কুলে ধর্মীয় বৈষম্য দূর করতে প্রোটেকশন ফ্রম রিলিজিয়াস ডিসক্রিমিনিশন ইন স্কুল বিল প্রতিষ্ঠা করা এবং আঞ্চলিক বৈষম্য নিরসন করে শিক্ষায় সবার সমান সুযোগ নিশ্চিত করা (বিশেষ করে মধ্য ও উত্তর আফ্রিকানদের)।

ব্যাংকিং খাতে ধর্মীয় বৈষম্য দূর করতে বিল অব রাইটস প্রতিষ্ঠা করা।

এছাড়াও স্মল হোম ওনারদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে, যা ভবিষ্যতে বিল আকারে উত্থাপনের চেষ্টা চলছে।

শেয়ার করুন