০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৪৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৫
গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত ‘গুমের’ ঘটনা তদন্তে এ সংক্রান্ত কমিশনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। এ কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে ২৩ জুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

‘সরকার Commissions of Inquiry Act, 1956 (Act No. VI of 1956) 4 section ৩-৪ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অপঃ-এর অধীন গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এসআরও নম্বর-৩১২-আইন/২০২৪ দ্বারা গঠিত ঘুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল। এই প্রজ্ঞাপন ১ জুলাই ২০২৫ তারিখ হইতে কার্যকর হইবে। এতে বলা হয়, এই প্রজ্ঞাপন ১ জুলাই ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।’

উল্লেখ্য, এ কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ‌মইনুল ইসলাম চৌধুরী। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন-হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন। এই কমিশন ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে।

শেয়ার করুন