১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:২৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এ্যাথলেটিক্সে বাংলাদেশ দল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এ্যাথলেটিক্সে বাংলাদেশ দল


ওয়ার্ল্ড এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০২২আগামী ১৪-২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ইউজিন, ওরিগন শহরে অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী (নয়ন) এমপি ৬ জুলাই জুলাই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু) এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে ৫ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগ করেছেন। 

আগামী ১২ জুলাই ওয়ার্ল্ড এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০২২ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশগ্রহণ করতে এ্যাথলেট ইমরানুর রহমান যুক্তরাজ্য হতে রওনা হয়ে যুক্তরাষ্ট্রের ওরিগনে পৌঁছে দলের সাথে যুক্ত হবেন। 

আগামী ১৫ জুলাই ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে অংশগ্রহণ করবেন বাংলাদেশের রেকর্ডধারী স্প্রিন্টার এ্যাথলেট ইমরানুর রহমান।

শেয়ার করুন