০৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩৮:১১ অপরাহ্ন


মতবিনিময় সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বিএনপির কমিটি দেয়ার কথা বলবো প্রধানমন্ত্রীকে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৬
বিএনপির কমিটি দেয়ার কথা বলবো প্রধানমন্ত্রীকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল অভিনন্দন জানানো হচ্ছে


যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো। তবে কমিটি যেন সম্মেলনের মাধ্যমে দেয়া হয়। গত ৪ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক মতবিনিময় সভায় এ কথা বলেন। জাতিসংঘের অধিবেশনে আসা মন্ত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার সিরাজি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু এবং সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, য়ুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুস সবুর, আব্দুর রব, শরিফ লস্কর, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়য়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়য়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল, যুক্তরাষ্ট্র যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আতিকুল হক আহাদ, স্বেচ্ছাসেক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা রিয়াজ রহমান, এজে জাহাঙ্গীর হোসাইন, শামিম মাহমুদ, শরিফুল খালিশদার, আব্দুর রহিম, খলকুর রহমান, নুরে আলম, মোঃ রিপন মিয়া, হারুন চেয়ারম্যান, সোহেব আহমেদ, মোঃ লিয়াকত আলী, মোঃ জামালুর রহমান, মোঃ নাসিরুদ্দিন, মনিরুল ইসলাম, উত্তম বনিক, সৈয়দ এনাম আহমেদ, জিয়াউর রহমান মিলন, বাদল মির্জা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমি আপনাদের সবার বক্তব্য শুনেছি। আপনারা সবাই কমিটির প্রতি জোর দিয়েছেন। আমি বলতে চাই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো। সেই সাথে এও বলবো যেন সম্মেলনের মাধ্যমে এই কমিটি দেয়া হয়। তার আগে অবশ্যই একটি আহবায়ক কমিটি হবে। তবে এই কমিটিতে যারা অতীতে আন্দোলন- সংগ্রামে ছিলেন বা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলেন তাদের মূল্যায়ণ করা হবে। তিনি আরো বলেন, মনে রাখবেন পজিশন বড় নয়, বিএনপি করছেন এটাই আপনার বড় পরিচয়। আপনারা জানেন আমাকেও পরীক্ষা দিতে হয়েছে। তিনি আরো বলেন, বৈধ পথে ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণ করবেন। দল করবেন, দেশকে ভালবাসবেন কিন্তু অবৈধ পথে অর্থ পাঠাবেন না তাতো হতে পারে না।

তিনি অনুষ্ঠান আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন