১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে জীবিত রাখেন- হাসনাত আবদুল্লাহ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৫
হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে জীবিত রাখেন- হাসনাত আবদুল্লাহ


হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে জীবিত রাখেন বলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি আরো বলেন,  শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়নি।


জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ  আরো বলেছেন, আল্লাহ যেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত জীবিত রাখেন।


শনিবার দুপুর সাড়ে ১২টায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, "যে কারণে তার আজকের এই অবস্থা—তিনি নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। আল্লাহ যেন তাকে হাসিনার ফাঁসির দৃশ্য দেখা পর্যন্ত জীবিত রাখেন।"


তিনি আরও বলেন, খালেদা জিয়া যেন দেশের গণতান্ত্রিক উত্তরণের পথটি দেখে যেতে পারেন—এটাই তার কামনা।


হাসনাত অভিযোগ করেন, হাসিনা সরকারের আমলে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়নি।


"কোনো চিকিৎসক এগিয়ে এলে তাকে হয়রানি ও ভয়ভীতি দেখানো হতো," বলেন তিনি।


এ সময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।


এর আগে, সকাল ১০টায় এই তিন নেতা অসুস্থ খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। 


হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।


বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল (স্টেবল) থাকলেও এখনো শঙ্কামুক্ত বা 'আউট অফ ডেঞ্জার' নন। 


প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার করুন