২৫ মে ২০২৬, সোমবার, ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশ করে সুন্দরবন নিয়ে উদ্বেগ সংরক্ষণে ঐক্যবদ্ধ পদক্ষেপ চান বিশেষজ্ঞরা ক্যানাডার কুইন্স বিশ্বাবিদ্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক অনুষ্ঠান পালিত অভিবাসীকে গুলির ঘটনায় আইস এজেন্টের বিরুদ্ধে মামলা ওপেন হার্ট সার্জারি ছাড়াই মিনিমালি ইনভেসিভ হার্ট বাইপাস বাংলাদেশী মা-ছেলেকে খুন : জেমসের বিচার শুরু মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে সান ডিয়েগোর মসজিদে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৫ নিউ ইয়র্কে ইমিগ্রেশন কোর্টে আইস গ্রেফতার কার্যক্রমে ফেডারেল বিচারকের নিষেধাজ্ঞা গ্রিনকার্ডধারীদের যাচাই-বাছাই ও বহিষ্কার পবিত্র ঈদুল আজহা ২৭ মে : ঈদের জামাত কখন কোথায়


সাফ বাংলাদেশের সেরা মহিলা ফুটবললাররা কেন ব্রাত্য হয়ে আছে?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৬
সাফ বাংলাদেশের সেরা মহিলা ফুটবললাররা কেন ব্রাত্য হয়ে আছে?


সাবিনা ,মাসুরা ,সুমাইয়া ,কৃষ্ণাদের অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশ মহিলা ফুটবল দল দক্ষিণ এশিয়ায় এখন শ্রেষ্টত্বের আসনে অধিষ্ঠিত। মার্চ ২০২৬ মাসে বাংলাদেশ প্রথম বারের মত এশিয়া কাপে অংশ গ্রহণ করতে আসছে অস্ট্রেলিয়ায়। খেলবে এশিয়ার দুই দল চীন এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে। আরো খেলবে উজবেকিস্তানের সঙ্গে। ইতিমধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অনুশীলন শুরু হয়েছে। কিন্তু স্কোয়াডে নেই বাংলাদেশের মেয়ে ফুটবল ইতিহাসের সেরা এবং এখনো ফর্মে থাকা সাবিনা ,সুমাইয়া ,মাসুরা ,কৃষ্ণা সহ ৫-৬ শীর্ষস্থানীয় খেলোয়াড়। অজুহাত হেড কোচ পিটার বাটলারের সঙ্গে মনোমালিন্য।  বিএফএফ কিন্তু ওদের সাসপেন্ড করে নি. সম্প্রতি সাবিনার নেতৃত্বে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ।  এশিয়া কাপে বাংলাদেশকে কেন ফর্মে থাকা সুস্থ সেরা খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করতে পারবে না? একটা জাতীয় দলের বেতনভোগী বিদেশী কোচের ইগোর বলী হয়ে বাংলাদেশের গৌরব মহিলা ফুটবলাররা কেন বঞ্চিত হবে?

একটি দেশের জাতীয় স্কোয়াড গঠন করবে ফুটবল ফেডারেশন আওতাধীন নির্বাচন কমিটি। নির্বাচিত স্কোয়াড নিয়ে কাজ করবে হেড কোচ, কোচিং স্টাফ। বলছি না সিনিয়র খেলোয়াড়দের খেলানো হলেই বাংলাদেশ ম্যাচ জিতবে। কিন্তু কেন বাংলাদেশ ফর্মে থাকা সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করবে না? ফুটবল ফেডারেশন কেন দীর্ঘদিন ঝুলে থাকা বিষয়টি সমাধান করছে না? ওরা এখনো ফর্মের তুঙ্গে আছে। বিদেশী লীগে খেলছে। এখনো সময় আছে সকল যোগ্য ,অভিজ্ঞ ,ফিট খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয়ার। চুক্তি বদ্ধ বেতনভোগী হেড কোচকে জবাবদিহিতার আওতায় আনাও ফুটবল ফেডারেশনের উপর বর্তায়। আমি বিএফএফ সভাপতি তাবিথ আওয়ালকে অনুরোধ দ্রুত হেড কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের সমস্যা মিটিয়ে সেরা দলকে এশিয়া কাপে পাঠানো। 

--  

শেয়ার করুন