১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ এ ভবনেই অগ্নিকান্ড/ফাইল ছবি


রাজধানী ঢাকার নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। পার্শ্ববর্তি নিউ সুপার মার্কেটে অগ্নিকান্ডের পর এর পার্শ্ববর্তী নিউ মার্কেট সম্পর্কে ওই বন্ধের ঘোষনা দেয়া হয়। পরবর্তি সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ মার্কেট বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। 

সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, নিউমার্কেটে নিরাপত্তা নিশ্চিত করার কিছু কার্যক্রম রয়েছে। অদূর ভবিষ্যতে যেন মার্কেটে এ ধরনের অগ্নিকান্ড না ঘটে সে বিষয়ে আমরা কাজ করবো। এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে আমরা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, মার্কেট কবে খুলবে। 

উল্লেখ্য, শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর বিশেষ দল। আগুনে মার্কেটের বেশিরভাগ দোকানে পুড়েছে। ঠিক বঙ্গবাজারের মতই এখানেও ব্যাবসা করতে যাওয়া ব্যবসায়ীর আর্তনাদে মার্কেট এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

 


শেয়ার করুন