০৪ মার্চ ২০২৬, বুধবার, ১০:১৮:২৮ অপরাহ্ন


বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের ইফতার
জুয়েল খান
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের ইফতার বামের ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা


পবিত্র রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদযাপন ও কমিউনিটির নীতিনির্ধারকদের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করতে মিশিগানে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ওয়ারেন সিটির আইওনা বেনকুইট হলে এ ইফতার মাহফিল চতুর্থ বারের মতো আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন ওয়ালী কবির।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি অব ওয়ারেনের ক্রাইম কমিশনার সুমন কবিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন শায়েখ মোহাম্মদ ইশতিয়াক ও ইসলামিক বক্তা সাইফ খান। এ সময় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাম এর প্রকাশনা সম্পাদক তাহমিদ চৌধুরী ও সহকারী কোষাধ্যক্ষ সাইফ ইসলাম।

ইফতার মাহফিলে ফেডারেল, স্টেট কাউন্টি ও সিটি পর্যায়ের জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ আমেরিকান ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় সিনেটর এলিসা স্লটকিনের কার্যালয়ের পক্ষ থেকে কাইল জনসনের মাধ্যমে প্রদান করা হয় প্রক্লোমেশন যা মিশিগানে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এবং পবিত্র রমজানকে ঐক‍্য, সহমর্মিতা ও সেবার সময় হিসেবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বামের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মতিন চৌধুরী, ইকবাল ফয়েজ শপন ও আহাদ মোহাম্মদ এবং উপদেষ্টা আমিনুর রশীদ চৌধুরী, আহাদ আহমেদ, লুৎফুল বারী নিয়ন, এন. ইসলাম শামীম ও সুমন কবির-সহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা জানানো হয়।

ইফতার শেষে সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী কমিউনিটির সকল নেতৃবৃন্দ সহ বাম এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই আয়োজন শুধু ইফতারে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা পাশাপাশি রমজানের মূল‍্যবোধ, সহমর্মিতা, ঐক্য ও সেবাকে উৎযাপন করার এক অনন্য সুযোগ।

শেয়ার করুন