২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:৫৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


চেয়ারম্যান আইয়ুব আলীকে সংবর্ধনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
চেয়ারম্যান আইয়ুব আলীকে সংবর্ধনা আইয়ুব আলীকে ফুলের শুভেচ্ছা


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলীকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। 

গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে এ সংবর্ধনা দেয়া হয়। আইয়ুব আলী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডাক্তার মাসুদুল হাসানের সভাপতিত্বে ও নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিবলী ছাদেক শিবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র অওয়ামী লীগের সদস্য হিন্দল কাদির বাপ্পা। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর, যুগ্ম সম্পাদক নুরুল আমিন বাবু, মাহাফুজ হায়দার, সাইফুল ইসলাম, দরুদ মিয়া রনেল, নুরুল আফছার সেন্টু, মাঈন উদ্দিন পিন্টু, এম উদ্দিন আলমগীর, রশিদ রানা, শাখাওয়াত হোসেন নয়ন, আবু নাছের, আবদুল মালেক খান, দুলাল বিল্লাহ, জেড এ জয়, হেলাল মিয়া, লিটন, শওকত, দিনেস চন্দ্র, তৌহিদুল ইসলাম প্রমুখ। 

এ সময় বক্তারা নির্বাচিত ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আইয়ুব আলী তাকে সংবর্ধনা জানানোর জন্য অভিনন্দন জানিয়ে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন