১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৫৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


অত্যাচারের মাত্রা অসহনীয় করছে ফ্যাসিস্ট সরকার- গণফোরাম (মন্টু-সুব্রত)
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২২
অত্যাচারের মাত্রা অসহনীয় করছে ফ্যাসিস্ট সরকার- গণফোরাম (মন্টু-সুব্রত)


বিদ্যুতের দাম ২০% বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছেন গণফোরাম একাংশের সভাপতি   মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। যৌথ বিবৃতিতে তারা বলেন বিদ্যুতের দাম ২০% বাড়িয়ে জনজীবনে অস্বস্তি ও অত্যাচারের মাত্রা অসহনীয় করছে ফ্যাসিস্ট সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ সকল জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাজারে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে।


দলের  তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিবৃতিতে তারা আরও বলেন, এই সরকারের দুঃশাসনকালে প্রায় ১০ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দায়মুক্তি আইনের মাধ্যমে টেন্ডার বিহীন রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র করে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর গল্প বলে ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের টাকা তসরুপ করছে। বিদ্যুৎ খাতে ভর্তুকির নামে জনগণের টাকা চুরি করছে। আওয়ামী লীগ সরকার দেশের জনগণের সুখ-শান্তি বিনষ্ট করছে তা ফিরিয়ে আনাও এই দুর্নীতিবাজ সরকারের পক্ষে সম্ভব নয়। মুক্তির একমাত্র উপায় অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব মূলক সরকার গঠন যারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।


শেয়ার করুন