১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:২৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সোচ্চার থাকবে গণফোরাম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৩
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সোচ্চার থাকবে গণফোরাম


অবস্থান কর্মসূচী সফল করতে গণফোরামের প্রস্তুতি সভা বুধবার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব হাবিবুর রহমান বুলুর সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সাধরণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন- দেশের হাজার হাজার কোটি টাকা নানান খাতে ভর্তুকীর নামে লুটপাট করছে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার। দেশের বর্তমান সংকট রাজনৈতিক সংকট তা উত্তরণে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবি আদায় করতে হবে। গণফোরাম গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময়ই সোচ্চার থাকবে।


এসময় আরও উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রিড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, জান্নাতুল মাওয়া প্রমুখ।


শেয়ার করুন