২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


জেবিবিএর ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
জেবিবিএর ইফতার মাহফিল বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ


নিউইয়র্কে ‘গিয়াস-তারেক’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৫ এপ্রিল। জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে আয়োজিত এ ইফতার মাহফিলে জ্যাকসন হাইটসের ব্যবসায়ী ছাড়াও নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ যোগ দেন। 

জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, সংগঠনের সহসাধারণ সম্পাদক এমডি মফিজুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার জাফর মিতা, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব প্রমুখ।

ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. রব্বানী। এসময় বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাইকে ইফতারে আপ্যায়ন করা হয়।

জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ তাদের আহ্বানে ইফতারে মাহফিলে অংশ নেয়ার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ইফতার মাহফিল উপলক্ষে এবার জেবিবিএ’র পক্ষ থেকে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের সুবিধার্থে তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসরের নামাজের পর পরই ইফতার পৌঁছে দেয়া হয়েছে। ব্যবসায়িক ব্যস্ততার কারণে অনেকে ইফতার পার্টিতে আসতে পারেন না বিধায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

শেয়ার করুন