১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০:১৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ফোবানা স্টিয়ারিং কমিটির বিবৃতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
ফোবানা স্টিয়ারিং কমিটির বিবৃতি


ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী ইমাম সিকদার এবং ফোবানা স্টিয়ারিং কমিটির মেম্বর সেক্রেটারি শাহ্ নেওয়াজ  বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা বলেন, ‘২০২১ সালে ওয়াশিংটন ফোবানা কনভেনশনে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংবিধানিক নীতিমালার মধ্য দিয়ে আমাদেরকে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং মেম্বার সেক্রেটারি নির্বাচিত করে ২৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি  গঠন করা হয়েছিল। এই কমিটি ২০২২ সালে কানাডার মন্ট্রিয়লে ফোবানা কনভেনশন অনুষ্ঠানের লক্ষ্যে মন্ট্রিয়ল কনভেনশন কমিটির কনভেনর, মেম্বার সেক্রেটারি ও সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এবং সফলভাবে মন্ট্রিয়ল কনভেনশন সম্পন্ন করে। কিন্তু মন্ট্রিয়ল কনভেনশনে নির্ধারিত সময়ের মধ্যে ফোবানার নতুন স্টিয়ারিং কমিটি গঠন করতে না পারায় পরবর্তী এক মাসের মধ্যে পরিপূর্ণ কমিটি গঠনের জন্য সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু আমরা গত ৯ মাসের মধ্যেও পরিপূর্ণ কমিটি গঠন করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। 

মন্ট্রিয়ল সম্মেলনে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেকটিকাটে ২০২৩ সালের  ফোবানা কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেখানে এই মর্মে ঘোষণাও দেওয়া হয়। কানেকটিকাটের কনভেনশনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ফোবানা স্টিয়ারিং কমিটি এখন ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কনভেনশনকে সব দিক দিয়ে সার্থক, সুন্দর ও সফল করার জন্য কানেকটিকাট  কমিটির কনভেনর ও মেম্বার সেক্রেটারিসহ কনভেনশন কমিটির সব পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।  

এ প্রসঙ্গে আমরা জানাতে চাই, কানেকটিকাট কনভেনশনে ফোবানার নতুন স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। এর আগে পর্যন্ত বর্তমান কমিটি বহাল থাকবে। বর্তমান কমিটি এ বছরের কানেকটিকাট কনভেনশন অনুষ্ঠানের সময় পর্যন্ত কাজ করবে।

কানেকটিকাট কনভেনশন ২০২৩-কে সফল করার জন্য আমরা ফোবানা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে সব  সম্মানিত সদস্যের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আবারও উল্লেখ করতে চাই, বিভক্ত ফোবানাকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা আমাদের কাম্য।

শেয়ার করুন