২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৪৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


আলোচিত ব্যাক্তিত্ব আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৩
আলোচিত ব্যাক্তিত্ব আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল মেজর (অবঃ) আখতারুজ্জামান/ফাইল ছবি


হলফ নামায় তথ্য গোপন করার দায়ে রাজনীতির মাঠে বর্তমান সময়ে আলোচিত ব্যাক্তিত্ব মেজর (অবঃ) আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল হয়েছে।  কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী  সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।


রোববার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জানানো হয়, মনোনয়নপত্রের সাথে যুক্ত করা হলফনামায় মামলা ও ঋণের তথ্য না দেয়ায়, তথ্য গোপন করার কারণ উল্লেখ করে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

সম্প্রতি সময়ে বিএনপি ও দলটির আন্দোলণ নিয়ে নানা মন্তব্য করে আলোচিত ছিলেন আকতারুজ্জামান। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতৃত্বের বিপক্ষেও নানা সমালোচনামুলক বক্তব্য দেন তিনি।

শেয়ার করুন