১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৩২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


জ্যামাইকায় আশা হোম কেয়ার তৃতীয় শাখার উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
জ্যামাইকায় আশা হোম কেয়ার তৃতীয় শাখার উদ্বোধন দোয়া পরিচালনা করছেন মাওলানা মির্জা আবু জাফর বেগ


নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় বয়স্ক সেবা প্রতিষ্ঠান আশা হোম কেয়ার ও আশা সোশ্যল এডাল্ট ডে কেয়ার জ্যামাইকা হিলসাইডে তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা ১৭০-০৫ হিলসাইডে নতুন শাখার উদ্বোধন করেন আশা গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও চেয়ারম্যান ঈশা রহমান। এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ইমাম আবু জাফর বেগ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন ছিদ্দিকী, সাপ্তাহিক বাংগালী সম্পাদক কৌশিক আহমেদ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক সাদা কালো'র নির্বাহী সম্পাদক কমিউনিটি নেতা মোহাম্মদ আবুল কাশেম, বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী মোহাম্মদ কবিরসহ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে কমিউনিটির সেবায় এগিয়ে যাচ্ছে আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ার। নিরন্তর পথচলায় আমরা যুক্ত করেছি এটিভি, সাপ্তাহিক সাদা কালো পত্রিকা ও আশা চ্যারিটি ফাউন্ডেশন। তিনি বলেন, বাফেলো থেকে লং আইল্যান্ড। আলবেনী থেকে ম্যানহাটন সেবার দরজা খোলা নিউইয়র্কের সবগুলো কাউন্টিতে। 

চেয়ারম্যান ঈশা রহমান বলেন, কমিউনিটির সেবার প্রত্যয়ই আমাদের লক্ষ্য। আশা সেবার প্রতীক। আশা ভালোবাসার প্রতীক। কমিউনিটির ভালোবাসায় আশা হোম গ্রুপ এগিয়ে যাবে আরো অনেক দূর।

মাওলানা আবু জাফর বেগ বলেন, সেবাতেই রহমত, সেবাতেই বরকত। সততার সাথে ব্যবসা করে আশা হোম কেয়ার এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 

বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন ছিদ্দিকী বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সেবায় আশা হোম কেয়ার বিশেষ অবদান রেখে চলেছে। আমি আশা গ্রুপের সাফল্য কামনা করছি।

কুইন্সের কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, অল্প সময়ে আশা হোম কেয়ার কমিউনিটির ব্যাপক পরিচিতি পেয়েছে। অর্জন করেছে আস্থা ও বিশ্বাস। কমিউনিটির সেবায় পাশে থাকার জন্য ইঞ্জিনিয়ার আকাশ রহমানকে ধন্যবাদ জানান।

কমিউনিটি নেতা আবুল কাশেম বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সকলে মিলেই আশা পরিবার। আশা সার্ভিসের অর্জন, কমিউনিটির সকলের অর্জন।

শেয়ার করুন