১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত : জেডি ভ্যান্স
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত : জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স


ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত ২২ এপ্রিল মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এই বড় খবর দিলেন জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, তার দেশ এবং ভারত একটি বাণিজ্য চুক্তির শর্তাবলি চূড়ান্ত করেছে। এর আগের দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ভ্যান্স গত ২১ এপ্রিল সোমবারই রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছান।

জেডি ভ্যান্স বলেন, আমাদের প্রশাসন ন্যায্যতা এবং অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে বাণিজ্য অংশীদার খোঁজে। তিনি জানান, আমেরিকা এমন বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় যারা তাদের শ্রমিকদের সম্মান করে। যারা রপ্তানি বাড়াতে শ্রমিকদের মজুরি কমিয়ে দেয় না, বরং তাদের শ্রমের মূল্যকে সম্মান জানায়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা এমন অংশীদার চাই, যারা আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে জিনিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু অন্যের পণ্য আমদানি বা রপ্তানির মাধ্যম হতে চায় না।

সবশেষে তিনি বলেন, আমেরিকা এমন মানুষ ও দেশের সঙ্গে অংশীদার হতে চায়, যারা বর্তমান মুহূর্তের ঐতিহাসিক গুরুত্ব বোঝে। যারা সম্পূর্ণ নতুন কিছু গড়তে একত্র হওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে। এটি হবে একটি ভারসাম্যপূর্ণ, উন্মুক্ত, স্থিতিশীল এবং ন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা।

ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিন অংশীদার দেশগুলোর সরকারকে হয়তো আমেরিকার মতো সবকিছু করতে হবে না। তবে তাদের কিছু অভিন্ন লক্ষ্য থাকতে হবে। ভারতের সঙ্গে এই অভিন্ন লক্ষ্যগুলো অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা-উভয়ের সঙ্গেই সম্পর্কিত বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন