০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১০:৫৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রয়টার্সকে তারেক রহমান- জাতীয় সরকার নয় বিএনপি এককভাবেই সরকার গঠন করবে বিএনপির নির্বাচনি ইশতেহার বিএনপির ইশতেহার, মুক্তিযুদ্ধ-জুলাই চেতনায় দেশ গড়াসহ যুগোপযগী সহ নানা প্রতিশ্রুতি ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি


নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ : মেরি জোবায়দার প্রার্থিতা ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ : মেরি জোবায়দার প্রার্থিতা ঘোষণা বক্তব্য রাখছেন মেরি জোবায়দা


নিউইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট ৩৬-এর অ্যাসেম্বলিম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন বাংলাদেশি আমেরিকান মেরি জোবায়দা। তিনি গত ১৩ সেপ্টেম্বর বিকালে এস্টোরিয়ার ডাচকিল পার্কে নির্বাচনের ঘোষণা দেন। এস্টোরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ উদ্দিন ও মূলধারার রাজনীতিবিদ আমিন মেহেদীর পরিচালনায় মেরি জোবায়দার প্রার্থিতা ঘোষণার শুভক্ষণে বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটি ও মূলধারার রাজনীতিবিদরা। যার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব এএফ মিসবাহউজ্জামান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাকের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, মূলধারার রাজনীতিবিদ মাজেদা উদ্দিন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আবুল কালাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী, আল আমিন মসজিদের মসজিদের সাবেক সাধারণ সম্পাদক কয়েস আহমেদ, এমদাদ তরফদার, ফক্কু চৌধুরী, টাইম টিভির প্রেসিডেন্ট সাংবাদিক আবু তাহের, টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ।

প্রার্থিতা ঘোষণার সময়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেরি জোবায়দা। তিনি বলেন, আমি এ দেশে যখন আসি, তখন আমার বয়স অনেক কম ছিল। আমি ভালোভাবে ইংরেজি বলতে পারতাম না। যে কারণে আমাকে লেখাপড়া করতে হয়েছে। আসার পর থেকেই আমি এ এলাকায় বসবাস করে আসছি। তিনি বলেন, আমি যেহেতু এ এলাকায় বসবাস করে আসছি, আমি জানি আমাদের এলাকার মানুষের সমস্যা কী। তিনি হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের কথা বলেন, বাসস্থানের সমস্যার কথা বলেন, শিশুদের শিক্ষার কথা বলেন, হেইট ক্রাইমের কথা বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্র্যান্ট-বিরোধী অভিযানের কথা বলেন, কাগজপত্রহীনদের গ্রেফতারের কথা বলেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এসব সমস্যা নিয়ে আলবেনিতে কথা বলবো। তিনি আরো বলেন, এর আগেও আমি নির্বাচন করেছিলাম। সবাই আমাকে সহযোগিতা করেছেন। আশা করি এবারও সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা মেরি জোবায়দার পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং তাকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, সিটি কাউন্সিলে আমাদের একজন প্রতিনিধি আছেন, এবার আলবেনীতে আমরা একজন প্রতিনিধি চাই। সেটা মেরি জোবায়দার পক্ষেই সম্ভব।

শেয়ার করুন