১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:৫৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


৩ সপ্তাহে ২০ লাখ ডলার তুললেন মামদানির ট্রানজিশন টিম
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৫
৩ সপ্তাহে ২০ লাখ ডলার তুললেন মামদানির ট্রানজিশন টিম জোহরান মামদানি


নিউইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে মাত্র ২০ দিনের মধ্যেই তার ট্রানজিশন টিম ২০ লাখ ডলার অর্থ সংগ্রহ করেছেন। ১ জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগে এটি তার অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। মামদানির টিম থেকে গত ২৫ নভেম্বর মঙ্গলবার জানানো হয়েছে, এই অর্থের বেশিরভাগই এসেছে ক্ষুদ্র দাতাদের কাছ থেকে। মোট ২৫ হাজার ৬২০ জন ব্যক্তি অনুদান দিয়েছেন, যেখানে গড় অনুদান মাত্র ৭৫ ডলার। এই সংখ্যাই ইঙ্গিত দেয় যে, তার প্রচেষ্টা পুরোপুরি জনগণ নির্ভর এবং গ্রাসরুট সমর্থনের ওপর দাঁড়ানো।

তুলনামূলকভাবে দেখা যায়, ২০২১ সালে এরিক অ্যাডামস তার পুরো ট্রানজিশন সময়ে ৮৮৪ জন দাতার কাছ থেকে মোট ১৯ লাখ ৪০ হাজার ডলার তুলেছিলেন। আর ২০১৩ সালে বিল ডি ব্লাসিওর দাতার সংখ্যা ছিল ৮২০ জন, যার মাধ্যমে উঠেছিল ২০ লাখ ৮০ হাজার ডলার। সেখানে মামদানি এখনও দায়িত্ব গ্রহণের এক মাসেরও বেশি বাকি থাকতেই এসব সংখ্যাকে ছাড়িয়ে গেছেন। ট্রানজিশন টিম জানায়, সংগৃহীত অর্থ মূলত কর্মী নিয়োগ, বিশেষজ্ঞ-বিশ্লেষকদের নিয়ে ১৭টি কমিটি গঠন এবং প্রশাসনে যোগ দিতে আগ্রহী ৭০ হাজার বাছাই করা রিজ্যুম যাচাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে।

ট্রানজিশন এক্সিকিউটিভ ডিরেক্টর এলানা লিওপোল্ড বলেন, জনতার শক্তি তে গড়ে ওঠা মামদানি ট্রানজিশন টিম এমন একটি প্রশাসন গঠন করছে, যা নিউইয়র্ক সিটির মূল্যবোধ ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করবে। এই অনুদান আমাদেরকে সেরা দক্ষ ব্যক্তিদের নিয়োগে সহায়তা করবে, যারা ১ জানুয়ারি থেকেই কাজ শুরু করবে এবং নিউইয়র্কের এক মিলিয়নের বেশি মানুষের ভোটে অনুমোদিত অ্যাফোর্ডেবিলিটি অ্যাজেন্ডা বাস্তবায়ন এগিয়ে নেবে। ৪ নভেম্বর নির্বাচনে জয়ের পরদিনই মামদানি এই ফান্ডরেইজিং অভিযান শুরু করেন।

শেয়ার করুন